বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

যা ব্যর্থতার প্রতীক বলেছিলেন উপদেস্টারা, সেটাতেই একদিনে আয় ৫.৪৩ কোটি টাকা

আজকের কথা ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৯:৩০ পিএম
যা ব্যর্থতার প্রতীক বলেছিলেন উপদেস্টারা, সেটাতেই একদিনে আয় ৫.৪৩ কোটি টাকা
google news দৈনিক আজকের কথা এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

🟨 পদ্মা সেতু টোল রেকর্ড ২০২৫ আবারও দেখাল—এই সেতুটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব রাখছে। এক সময় বিতর্কিত এই অবকাঠামো আজ দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত এবং ঈদযাত্রার প্রধান ভরসা হয়ে উঠেছে।

🟨 রেকর্ড ভেঙে দিয়েছে পদ্মা সেতু

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের সড়কে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে পার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন। এতে আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা এ সেতুর টোল রেকর্ড ২০২৫ হিসেবে নতুন একটি উচ্চতায় পৌঁছেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী:

মাওয়া প্রান্ত:
যানবাহন: ৩৫,৯৮৫টি
টোল: ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা
জাজিরা প্রান্ত:
যানবাহন: ১৬,৫০২টি
টোল: ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা

🟨 আগের রেকর্ডগুলোর চিত্র

তারিখ টোল আদায় (টাকা)

১৪ জুন ২০২৪ ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০
২৭ জুন ২০২৩ ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০
১৫ জুন ২০২৪ ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০
ঈদুল ফিতর ২০২৩ ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০

🟨 রাজনৈতিক পটভূমি ও বাস্তবতা

একসময় কিছু উপদেষ্টা বলেছিলেন, পদ্মা সেতু অর্থহীন এবং এটি শুধু নদী দূষণ করে। শেখ হাসিনার সরকার দাবি করেছিল, ড. ইউনূস নিজেই বিশ্ব ব্যাংকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে প্রভাব খাটিয়েছিলেন।

কিন্তু আজকের পদ্মা সেতু টোল রেকর্ড বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প—একটি অর্থনৈতিক ও যোগাযোগ বিপ্লবের গল্প।

🟨 পদ্মা সেতু টোল রেকর্ড ২০২৫ কেবল আর্থিক অর্জনের চিত্র নয়; এটি দক্ষিণাঞ্চলের মানুষদের জীবনের গতি ও স্বাধীন চলাচলের প্রতীক হয়ে উঠেছে। যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক সমন্বয়ে এই সেতু এখন বাংলাদেশের একটি সফলতার নাম।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

মাইলস্টোন ট্রাজেডি

অবশেষে বিশ্ববাটপার ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আজকের কথা ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫২ পিএম
অবশেষে বিশ্ববাটপার ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংসকারী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার আরেক সহযোগী দেশ বিরোধী রাজাকার সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজউকের কর্মকর্তা, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি এবং সাবেক সরকারি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

গত বছরের ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী।

দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বেশিরভাগ বাংলাদেশী সাধারন নাগরিক বলছে এসবই বিশ্ব টাউট ইউনুস গংদের মেটিকুলাস ডিজাইনে করা।

২০২৬ সালের মে মাসে বিশ্ববাটপার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে শুয়োরের মাংস আমদানির চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। এছাড়াও, তাঁর বিরুদ্ধে নতুন মামলার আবেদন এবং বিচার দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

কর্মদক্ষতায় বদলাচ্ছে প্রশাসনিক চিত্র

বাহুবলে জনসেবায় প্রশংসিত ইউএনও উজ্জ্বল রায়

নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:২৬ পিএম
বাহুবলে জনসেবায় প্রশংসিত ইউএনও উজ্জ্বল রায়

হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রশাসনে মানবিকতা, সততা ও কর্মদক্ষতার নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়। দায়িত্ব গ্রহণের পর থেকেই জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক স্বচ্ছতা, দ্রুত সেবা নিশ্চিতকরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করছেন ইউএনও উজ্জ্বল রায়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

উপজেলায় অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা, মাদক কারবার, অবৈধ ইটভাটা ও যানজট নিরসনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। এছাড়া খাল উদ্ধার ও পরিবেশ রক্ষায়ও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান ইউএনও উজ্জ্বল রায়। অনেক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তাও করছেন তিনি।

সেবা নিতে আসা কয়েকজন জানান, ইউএনও উজ্জ্বল রায় আচরণে ভদ্র, সৎ ও দায়িত্বশীল একজন কর্মকর্তা। সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন।

ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, “একজন প্রশাসনিক কর্মকর্তা এতটা জনবান্ধব হতে পারেন, তা উজ্জ্বল রায়কে না দেখলে বোঝা যেত না।”

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের মাধ্যমে বাহুবলে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইউএনও উজ্জ্বল রায়।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

ফ্যানের সঙ্গে ঝুলছিল ছাত্রীর মরদেহ

কুমিল্লায় ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

রোমানা আক্তার প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:৫৭ পিএম
কুমিল্লায় ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় ভাড়া বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহস্যজজনক মৃত্যু নিয়ে এ  ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত জান্নাতুন নাঈম ফারিহা (২৩) নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের স্কুলশিক্ষক হানিফ মিয়ার মেয়ে। তিনি কোটবাড়ী এলাকার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার রাতে নগরীর ‘কাশেম গার্ডেন’ ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের দাবি, বিয়ের পর থেকেই ফারিহার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে তারা সন্দেহ প্রকাশ করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নিয়েও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-এর ওসি তৌহিদুল আনোয়ার জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📊 অনলাইন জরিপ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, এটি একটি ঐতিহাসিক সত্য। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এই বক্তব্যে আপনি কি একমত?

ফলাফল দেখুন

×